ব্যবহারের শর্তাবলী
সর্বশেষ সংস্করণের তারিখ: ০৬ আগস্ট, ২০২৬। প্ল্যাটফর্ম ব্যবহারের আগে শর্তসমূহ মনোযোগ দিয়ে পড়ুন।
১. সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও অলাভজনক অঙ্গীকার
ব্লাডব্রিজের মাধ্যমে প্রতিটি রক্তদান ১০০% স্বেচ্ছাসেবী এবং অর্থ লেনদেনমুক্ত হওয়া বাধ্যতামূলক। রক্ত কেনাবেচা বা কোনো আর্থিক সুবিধা দাবি করা বাংলাদেশের আইনে দণ্ডনীয় অপরাধ। বাণিজ্যিকভাবে রক্ত কেনাবেচায় লিপ্ত পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
২. প্ল্যাটফর্মের ভূমিকা ও দায়সীমা
ব্লাডব্রিজ একটি ডিজিটাল কমিউনিকেশন মাধ্যম যা রক্তদাতা ও গ্রহীতাদের মধ্যে যোগাযোগ ঘটায়। ব্লাডব্রিজ কোনো হাসপাতাল বা ক্লিনিক নয়। রক্তদাতার স্বাস্থ্যের উপযুক্ততা, রক্ত পরীক্ষা (Screening) এবং রক্তসঞ্চালন প্রক্রিয়া সম্পাদন করার দায়িত্ব সংশ্লিষ্ট হাসপাতাল ও রেজিস্টার্ড চিকিৎসকের।
৩. আবেদনের সত্যতা ও আচরণবিধি
ব্যবহারকারীদের সঠিক রোগীর তথ্য, সত্য জরুরি রক্তের বিবরণ এবং সঠিক ফোন নম্বর প্রদান করতে হবে। ভুয়া রক্তের আবেদন পোস্ট করা, প্রসংগহীন মেসেজ বা রক্তদাতাদের হয়রানি করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. শর্তাবলী পরিবর্তন
ব্লাডব্রিজ কর্তৃপক্ষ যেকোনো সময় নিরাপত্তা ও সেবার স্বার্থে ব্যবহারের শর্তাবলী সংশোধন করার অধিকার সংরক্ষণ করে। সংশোধিত শর্তাবলী পৃষ্ঠায় প্রকাশের পর কার্যকর হবে।